'জীবনের জন্য এত স্বল্প আয়ু কোনো মানেই হয় না' কবি কি জীবনকে সত্যি অন্যরূপে পড়েন? এত বেশি থাকা এত বেশি না থাকা, এত বেশি আর্য এত বেশি অনার্য, সবই অনুরণিত হতে থাকে মহা মূর্ধায়। একটা পোড়া গন্ধ সব সময়ই আছে। অতিবেগুনি রশ্মি ভেদ করে সে গন্ধ ছড়িয়ে যাচ্ছে আমাদের নিসর্গে। তার মাঝেই কবি পুড়িয়ে চলেছেন আত্মসমীক্ষণ; এগিয়ে যেতে চান ঈপ্সিত গতিময়তার দিকে। অথচ ভীষণ প্রয়োজন এক আত্ম-চরিত। সেখানে স্রষ্টা ও সৃষ্টি একাকার। তারপর এক নাম না জানা নদীর চরে ঝলমল করে রোদ। করোটিগহ্বর অবধি সে সুর। তবু আক্ষেপ বাজে- 'তুমি এলে না আজও অবিমৃশ্য'।
Customers' review
Reviews
Be the first to review ""