পালকের শৈশবে, কৈশোরে এমন কি বড়োবেলাতেও ওর ঠাম্মি দিম্মির বাড়ির সঙ্গে ও অঙ্গাঙ্গীভাবে জড়িত। নিজেকে অনিকেত ভাবলেও এইসব বাড়ির টানমায়ায় জড়িয়ে থাকা পালক অনর্গল সে সব স্নেহময় যাপনের কথা লিপিবদ্ধ করেছে এই বইটিতে। তাই কখনও আমরা হারিয়ে যাই ওর সঙ্গে সেই কোন মেয়েবেলার কোম্পানির বাগানে কিংবা অদ্ভুতুড়ের হাতছানি দেওয়া এক রোমাঞ্চকর শিশুকালে। পালকের ছেলেমানুষের মতো করে বলে চলা বড়োমানুষদের দিনকালে যে মধুর শ্রয়ণ, সে বড়ো অন্যরকমের ভালো। সে সব থাকাথাকিতে রয়েছে রোদ বৃষ্টির কথকতা, চাঁদিম রাতের বনজ আদিম স্পর্শ। কখনো হঠাৎ পৌঁছে যাই জমিদারদের পুজোর দালানে কিংবা কোনো পাগলী পার্বতী পিসির রোমহর্ষক উপাখ্যানে। একবার পৌঁছলে ফিরে আসার পথ ভুল হয়ে যেতেও পারে। আমাদের মনে হতেই পারে, আমরা পৌঁছে গেছি আমাদের একান্ত আপন লাল নীল মেয়েবেলাটিতে যেখান থেকে না ফিরলেও ক্ষতি নেই।
Customers' review
Reviews
Be the first to review ""