মুম্বাই এর ফিল্ম দুনিয়া কাঁপানো এক হত্যাকাণ্ড, অতীতের মৃত এক সুপারস্টার, কলকাতার বনেদি পরিবারের একটি শিশু আর প্রখ্যাত দুই প্যারানর্মাল ইনভেস্টিগেটর কেন জড়িয়ে পড়েন এক অদ্ভুত হত্যাকাণ্ডে?
কৌশিকের মতো এক সাধারণ স্ক্রিপ্ট রাইটার কেন হয়ে ওঠে এক ভয়ানক দাবা খেলার ক্রীড়ণক? সে কি মুক্তি পাবে এই চক্রান্তের হাত থেকে? নাকি তারা আসলে এক চক্রান্তের শিকার? যে চক্রান্তের শিকড় প্রোথিত সভ্যতারও আগে অন্য এক যুগে। পাঁচের দশকের সাদা-কালো ছবির বোম্বাই থেকে আজকের ওটিটির মুম্বাই, একবিংশ শতাব্দী থেকে সভ্যতার আগের থুলুহুর বিশ্ব... এ এক রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহ, যা প্রতিফলিত হচ্ছে এমন এক দর্পণে, যার অন্য নাম 'ত্রাস দর্পণ'।
Customers' review
Reviews
Be the first to review ""