বৌদ্ধধর্ম সম্বন্ধে প্রকৃত অর্থে পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞানার্জনের প্রথম আকাঙ্খা তৈরী হয় বিনয়তোষ ভট্টাচার্যের "বৌদ্ধদের দেবদেবী" গ্রন্থটি দীর্ঘ সময় পূর্বে পাঠের পর। অতঃপর বিগত বছরে বিমলাচরণ লাহা কর্তৃক লিখিত "বৌদ্ধসাহিত্যে প্রেততত্ত্ব" নামক একটি প্রায় শতাব্দী প্রাচীন অতি ক্ষুদ্র পুস্তকের ই-সংস্করণ লাভ করার পর 'পেতবন্ধু' সম্পর্কে অবগত হই।
অতিপ্রাকৃতের প্রতি আমার বরাবরের আগ্রহ, সেই সঙ্গে ইতিহাসের ছাত্র হওয়ায় ঐতিহাসিক ব্যাপারেও খুব একটা কম আগ্রহ অনুভব করি না।
কিছু সময় পর এই গ্রন্থটির ভাবনা মাথায় আসে এবং তার পরবর্তী সময়ে অল্প অল্প করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজে নেমে পড়ি।
দীর্ঘ সময় তথ্যান্বেষণে ব্যয় হওয়ার পর অবশেষে আরম্ভ হয় সেগুলি পাঠ করার পর্ব। মূল পালি গ্রন্থটি প্রায় ২৩০০ বছর প্রাচীন- এই কথাটি ভাবতেই একপ্রকার রোমাঞ্চ ও নস্টালজিকতা গ্রাস করছিল! প্রাথমিকভাবে বিমলবাবুর 'পেতবন্ধু'-র বাংলা ভাবানুবাদ এবং ইন্টারনেটে প্রাপ্ত জিন কেনেডি ও হেনরি এস. গেহম্যান দ্বারা কৃত ইংরেজি সংস্করণ, (প্রথম ইংরেজি সংস্করণ) থেকেই রচনার কাজে অগ্রসর হই। ক্রমশ 'পেতবন্ধু'-র
রচনা সম্পাদনের সঙ্গে খেয়াল করলাম বহু স্থান, চরিত্র এবং বস্তু প্রায়
২৩০০ বছরের প্রাচীন হওয়ায় বর্তমান সময়ে তা অনুধাবন করা কষ্টকর। তখন টীকাকরণের জন্য তথ্যান্বেষণ আরম্ভ হল এবং সুদীর্ঘ ১০০টি শব্দের সচিত্র টীকাও যুক্ত করলাম। অতঃপর মনে হল শুধুমাত্র 'পেতবন্ধু'-র
Customers' review
Reviews
Be the first to review ""