বিশ্বযুদ্ধের সময়ও মানবিকতার খাতিরে চিকিৎসা ক্ষেত্রটিকে ছাড় দেওয়া হত। কিন্তু, সেইটুকু 'মানবিকতা'ও অবশিষ্ট নেই আজ আর। সমাজ রাজনীতি আর্থসামাজিক পরিস্থিতি এক অস্থির সময়ের মধ্যে ঘূর্ণায়মান। একদিকে রুটি-রুজির অনিশ্চয়তা, সেইসঙ্গে বাজার, অর্থনীতি বা রাজনীতিতে সর্বত্রই অস্থিরতা মাথা চাড়া দিচ্ছে। সমস্যার কোনও একক স্থিরবিন্দু নেই। সভ্যতা, তার ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামোসহ এক দিশাহীন সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। পাশের জনের সঙ্গে তো বটেই, নিজের সঙ্গে সংযোগও যেন ক্ষীণ হয়ে আসছে। এমতাবস্থায় কোন বই বা লেখা বা শিল্পের কাছে আশ্রয় চাইতে পারি আমরা? যা শুধু আমাকে নয় আমার চারপাশের মানুষকেও বুঝতে সাহায্য করবে? আলোর জোরালো দিশা না হোক, আলোর আভাসখানা অন্তত দিতে পারবে?
Customers' review
Reviews
Be the first to review ""