x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap

Tukro Smriti Chenra Sok

Author - Bishan Basu

₹180 ₹200

10% off

Description

Author : Bishan Basu

Publisher : Ketab-e

Language : Bengali

Binding : PAPERBACK

Page Number : 136

ISBN : 9788196760311

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
ডাক্তার, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন। না, করি না। কিন্তু তাতে কী আসে যায়। আমি এখনও অন্ধকারের মধ্যে আলো খুঁজে চলেছি, ব্যাস এটুকুই। এর মধ্যে যে আলাদা করে বলার মতো কিছু আছে, সে অহঙ্কার আমার অনেকদিনই ভেঙে গেছে। কিন্তু এই বোধটাই তো ফাদার পানেলু-র থেকে আপনাকে আলাদা করেছে, তাই না। নাহ, ওরকম কিছু দাবি আমার নেই। তিনি পণ্ডিত মানুষ, হয়ত মৃত্যুর সঙ্গে তেমন পরিচিত নন, তাই তিনি 'সত্য' বিষয়ে অতখানি জোর গলায় বলতে পারেন। কিন্তু গ্রামের যেসব যাজক সাধারণ মানুষের শোক-দুঃখে সান্ত্বনা দেন, যাঁরা দিনরাত মৃত্যুপথযাত্রীর দীর্ঘশ্বাস শোনেন, তাঁরা আমার মতো করেই ভাবেন। দুঃখের মাহাত্ম। নিয়ে আলোচনা করার অনেক আগে তাঁরা দুঃখ দূর করার কথা ভাবেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, সত্যিই যদি ঈশ্বরে বিশ্বাস না করেন, তাহলে কর্তব্যের ব্যাপারে আপনি এতখানি সিরিয়াস কেন? আমার আগের কথায়ই তো এর উত্তর আছে। সত্যিই যদি সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতে পারতাম, তাহলে মানুষের রোগ সারানোর চেষ্টা করতাম কি? তেমন বিশ্বাস থাকলে রোগ সারানোর ভার সেই সর্বশক্তিমানের উপরেই ছেড়ে দিতাম। কিন্তু, হয়ত, পৃথিবীতে কেউই সেরকম কোনও ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। এমনকি ফাদার পানেলু-ও না, যদিও তিনি নিজে বিশ্বাস করেন যে ওরকম সর্বশক্তিমানের অস্তিত্ব বিষয়ে তিনি একেবারে নিঃসন্দেহ।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""