x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2
3

Varnasangeet

Author - Subhasis Chiralalyan Patra

₹810 ₹900

10% off

Description

Author : Subhasis Chiralalyan Patra

Publisher : Ketab-e

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 750

ISBN : 9788198378149

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
বর্ণসঙ্গীত একটি পদের লিখিত বাংলা অভিধান। এটি পৃথিবীর সকল তালার মধ্যে প্রথম ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক পদ্যাভিযান। ২০১৭ সালে কলকাতার 'জিজ্ঞাসা পাবলিশিং হাউস' থেকে এই অভিধান প্রথম প্রকাশিত হয়েছিল। বর্তমান মদ্রিত সংস্করণটি কলকাতার কেতাব-৫' প্রকাশনা থেকে প্রকাশিত হচ্ছে। এই সংস্করণে বইটি আদ্যোপান্ত পরিমার্জন এবং বহু নতুন কবিতা ও শব্দ সংযোজন ক'রে বইটির সৌরভাধান করা হয়েছে। এই বইয়ের পদ্যগুলিতে আছে বাংলা বর্ণমালার প্রতি বর্ণের অর্থ, বহু বুনিয়াদি বাংলা শব্দের ও কিছু বিদেশী শব্দের অর্থ, শব্দার্থের দর্শন ও তার আলোয় পুরানাদি থেকে ভারতবর্ষের ইতিহাসের সন্ধান, সুকুমার রায়ের ভাষাচিন্তা এবং আত্মমগ্নতার (autism) সঙ্গে ভাষার সম্পর্কের কথা। পৃথিবীর প্রথম অভিধান যাস্কের নিরুক্তকে অবলম্বন ক'রে নামপদগুলি কেমন ক'রে ক্রিয়া থেকে আসে, শব্দকে ভেঙে কেমন ক'রে তার অর্থ পাওয়া যায় এবং কোনো শব্দের অন্তর্গত বর্ণগুলি কেমন ক'রে তার অর্থকে ধারণ করে সেসব দেখানো এই বইয়ের প্রধান উদ্দেশ্য। এখানে পদ্যের চরণে চরণে নানা পদ এমনভাবে সাজানো হয়েছে যাতে ক'রে তাদের অর্থ স্বাভাবিকভাবে ফুটে বেরিয়ে আসে। এক একটি শব্দের গুচ্ছ গুচ্ছ অর্থ বলে এবং তাদের পারস্পরিক সম্পর্ক দেখিয়ে এখানে শব্দে-শব্দে বর্ণে বর্ণে এমন এক জাল রচনা করা হয়েছে যাতে ধরা পড়েছে বঙ্গমানস এবং ভারতবর্ষের দর্শন ও ইতিহাসের নানা অধ্যায়। পদ্যগুলির গদ্যে লিখিত টাকাও প্রতি পৃষ্ঠার নীচে সন্নিবিষ্ট করা হয়েছে। গ্রন্থটি পাঠ করার সময় বর্ণপরিচয়ের মধ্য দিয়ে বিশ্বপরিচয়ের রাস্তা আপনিই দৃষ্টিগোচর হতে থাকবে।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""