উনিশ শতকের কলকাতার কবিয়ালদের জগতে একবার একজন নারী এসেছিলেন। তাঁর নাম যজ্ঞেশ্বরী। কিন্তু ইতিহাসের পাতা তাঁর জন্য দু'-তিন পঙ্ক্তির বেশি বরাদ্দ করেনি।
উপন্যাস 'কবীশ্বরী' বিস্মৃত সেই যজ্ঞেশ্বরীর কাহিনি। এই উপাখ্যান অষ্টপুর গ্রামের অখ্যাত বিন্দুবাসিনীর যজ্ঞেশ্বরী হয়ে ওঠার গল্প, সমাজের প্রতিবন্ধকতা জয় করে নিজের অধিকার অর্জনের গল্প।
প্রভার হৃদয়ে-মস্তিষ্কে ঘর করে সুদূরের নক্ষত্রমালার অবোধ্য হাতছানি, প্রভা স্বপ্ন দেখে বিশ্বপ্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা সেই সুশৃঙ্খল বিন্যাসটির সন্ধান পাওয়ার। কিন্তু প্রভাকে ঘিরে থাকে সমাজের চোখরাঙানি, ঈর্ষা-বিদ্বেষের বেড়াজাল। নক্ষত্রালোকে উদ্ভাসিত গবেষণার পথে বন্ধনহীন যাত্রার ইচ্ছাকে পিছুডাকে সখ্য-প্রেমের মায়াবন্ধন।
Customers' review
Reviews
Be the first to review ""