মাইক ফ্ল্যানাগানের কাজের আমি ভক্ত। তাঁর ছবিতে যেভাবে আতঙ্কের পাশে সমান্তরালভাবে বয়ে যায় বিষণ্ণতার চোরাস্রোত, তা আমাকে মুগ্ধ করে। তাঁর কাজের ছায়া এসে পড়েছে এই লেখায়।
ক্রিস্টোফার নোলান 'সময়'-কে যেভাবে দেখেন, দেখান, তার প্রভাবই বা এড়াতে পেরেছি (বা চেয়েছি) কোথায়। 'ইন্টারস্টেলার' কখনো না দেখলে এই লেখা অন্যরকম হত, তা নিয়ে আমার সংশয় নেই। শার্লি জ্যাকসন ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়- এই লেখার বিভিন্ন পর্যায়ে এই দু'জন সাহিত্যিকের কাছে কতবার যে দ্বারস্থ হয়েছি, তার হিসেব নেই।
'অন্তরীপ'-এর কাজের সঙ্গে যাঁরা পরিচিত, তাঁরা জানবেন বৈচিত্র্যময় বিষয়বস্তু নিয়ে বই করায় তাঁদের জুড়ি নেই। সাহিত্যের বিভিন্ন দিকে তাঁরা নাও ভাসিয়েছেন, সাগর ছেঁচে তুলে এনেছেন অজস্র মণিমুক্তো।
Customers' review
Reviews
Be the first to review ""