x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap
1
2

Bela Obelar Kushilob

Author - Sadhan Chattopadhyay

₹180 ₹200

10% off

Description

Author : Sadhan Chattopadhyay

Publisher : Dey Book Store

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 139

ISBN : 9788198292025

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
স্কেচ ও ছোটগল্প- প্রভেদের সীমারেখা নির্ণয় যদিও পণ্ডিতদের কর্তব্য, সামান্য একজন সৃষ্টিশীল লেখক হিসেবে, স্রেফ পরীক্ষা-নিরীক্ষার নেশায় স্কেচের অবয়বে ছোটগল্পের প্রাণপ্রতিষ্ঠা সম্ভব কিনা, তিন বছর আগে কিছু প্রয়াস চালিয়েছিলাম বিভিন্ন সাহিত্যপত্রের পুজো সংখ্যাগুলোতে। এতে শারদ সাহিত্যের তাৎক্ষণিক দাবি মিটলেও, আশঙ্কা ছিল, সাহিত্যের দরবারে এই নতুন প্রচেষ্টার কোনো গৌরবমূল্য জুটবে কিনা, পাকাপাকি না হলেও খণ্ড কালসীমানার মধ্যে। পরিচয়, সারস্বত, প্রমা, অনুষ্টুপ, বসুমতী, প্রতিক্ষণ, অনীক থেকে শুরু করে মফম্মেল বাংলার বেশ কিছু লিটল ম্যাগাজিনে 'বেলা অবেলার কুশীলব' নামে সিরিজ প্রকাশের পর, যখন নিকট বন্ধুবান্ধব এবং কিছু প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীর কাছ থেকে প্রশংসার সার্টিফিকেট জুটল, সত্যি বলতে কি প্রত্যয়বোধ দৃঢ় হয়নি তাতেও। অতিক্রান্ত তিন বছরে সমাজ ও রাজনীতির বিস্ময়কর জটিলতা ও ভঙ্গুর প্রেক্ষাপটে যখন লেখাগুলোয় ফের চোখ বোলালাম, মনে হল চারপাশ থেকে তুলে আনা চরিত্রগুলোর বহুমাত্রিকতার সমন্বয়ে দেশ-কালের একটা বিশেষ রূপ ধরা পড়ছে- যা ব্যথা-বেদনা, বিশ্বাসঘাতকতা, স্থলন-পতন, লোভ-হিংসা এবং মানবিক হাহাকারের ঐতিহাসিক ট্র্যাজেডিতে প্রচ্ছন্ন। গ্রন্থপ্রকাশের উৎসাহবোধ সেজন্যই। এ ব্যাপারে কাছের মানুষের সাহায্য সহযোগিতা ভুলবার নয়। 'সুবর্ণরেখা'-র ইন্দ্রনাথ মজুমদারের সহহৃদয়তা উল্লেখের অপেক্ষা রাখে না। বইয়ের নামকরণের দুর্বলতা আমার বরাবরের, এক্ষেত্রে সাহায্য করেছে বন্ধুবর শতদ্রু চাকী। নানাভাবে সহযোগিতা পেয়েছি অনুজপ্রতিম অপরেশ লোধ, কমলেন্দু ধর, দীপঙ্কর চট্টোপাধ্যায়, শমীন্দ্র ভৌমিক প্রমুখের কাছ থেকে। নিছক ধন্যবাদ জানানোর সম্পর্ক নয় এদের সঙ্গে, নানা প্রতিকূল পরিবেশে ওরা আমার পাশে থাকে।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""