উপন্যাসের সাধারণত কোনও ভূমিকা হয় না। তবু দু-একটা কথা জানাতেই। হয়। 'লেডিস কম্পার্টমেন্ট' বইটি ২০১৭ সালে গাঙচিল প্রকাশন থেকে প্রথম বেরিয়েছিল। ওই সংস্করণ শেষ হয়ে যাবার পর থেকে বহুদিন বাজারে অমিল ছিল উপন্যাসটি। এখন নতুন প্রকাশকের হাতে নতুন রূপে এই বইটি পাঠকের সামনে হাজির করা হল। লেখার ক্রম অনুযায়ী এটি আমার লেখা সপ্তম উপন্যাস।
আমি প্রায় কুড়ি বছরের বেশি সময় ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে যাতায়াত করে চাকরি করতাম। একই সময়ে দীর্ঘ পথ যেতে যেতে আপন হয়ে উঠেছিল ওই কামরার নিত্য-সহযাত্রীরা। বিভিন্নরকম পেশার মাধ্যমে তাদের জীবনধারণের লড়াই চলতে থাকে। লেডিস কম্পার্টমেন্টে প্রতিদিন প্রচুর ছাত্রী, সরকারি ও বেসরকারি চাকুরিজীবী, নানা জাতীয় ছোটো ব্যবসায়ী, যৌনকর্মী, হিজড়ে, ভিখারি ইত্যাদি নানা শ্রেণির মহিলারা যাতায়াত করে। নিতান্ত নিজস্ব গণ্ডিবদ্ধ শ্রেণির বাইরে এমন সব মানুষদের খুব কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে আমার এই নিত্যদিনের ট্রেন-যাত্রা।
আমার সবসময় মনে হয়েছে, লেডিস কম্পার্টমেন্ট যেন এক চলমান বৈঠকখানা। সামান্য সময়ের জন্য হলেও এখানে মেয়েদের সংসারের চাপ নেই, আত্মীয়-স্বজনদের কড়া চোখের নিগরানি নেই, নিয়োগকর্তার শাসন নেই, কাজেই এখানেই একমাত্র তারা মুক্ত হতে পারে। এখানে মন খুলে কথা বলার সময় ও সুযোগ পায় তারা।
Customers' review
Reviews
Be the first to review ""