পুরী যাওয়ার কথায় প্রথমেই বেশিরভাগ লোকের, মানে পশ্চিমবঙ্গের বাঙালিদের বা অবাঙালিদেরও, মনে হবে হাওড়া স্টেশন থেকে সন্ধ্যার বা রাতের ট্রেন ধরে সারারাত ঘুমিয়ে সকালে পুরীর রেল স্টেশনে পৌঁছনোর ব্যাপারখানা। অবশ্য হাওড়া, বা এখন শালিমার থেকে ছাড়া ওই দু-খানা ট্রেন অর্থাৎ শ্রীজগন্নাথ এক্সপ্রেস আর পুরী এক্সপ্রেস ছাড়া শেয়ালদা বা সাঁতরাগাছি থেকে আরো ট্রেন হয়েছে অনেকদিন হল।
তার আগেই চালু হয়েছে ভোরবেলা রওনা হয়ে দুপুরবেলা পুরী পৌঁছে দেওয়া যৌলি এক্সপ্রেস কিংবা দুপুরে হাওড়া ছেড়ে রাতে পুরী পৌঁছনো শতাব্দী এক্সপ্রেস। রেলগাড়ির আধুনিকতম সংস্করণ হল বন্দে ভারত ট্রেন। তার উপর আজকাল পেট্রল ডিজেলের এই আক্রার সময়েও গাড়ি নিয়ে পুরী ঘুরে আসেন অনেকে। এরোপ্লেনে ভুবনেশ্বর গিয়ে সেখান থেকে গাড়িতে পুরী যাওয়ার মতো পর্যটকও পাওয়া যাবে।
Customers' review
Reviews
Be the first to review ""