বঙ্গসন্তান কুঞ্জিলাল গঙ্গোপাধ্যায় ও গৌরীদেবীর কনিষ্ঠ সন্তান কিশোরকুমারের জন্ম মধ্যপ্রদেশের খান্ডোয়ায় ৪ অগাস্ট, ১৯২৯।
পিতৃদত্ত নাম আভাসকুমার গঙ্গোপাধ্যায়।
দাদা অভিনেতা অশোককুমার ও অনুপকুমার, দিদি সতী দেবী। কিশোরের অল্পবয়সের কর্কশ কণ্ঠ পরে এক দুর্ঘটনার কারণে দীর্ঘদিন একটানা কাঁদার ফলে ঠিক হয়ে যায়। অভিনেতা হিসেবে শিল্পীজীবনের শুরু। প্রথম অভিনয় হিন্দি ছবি 'শিকারি' (১৯৪৬)-তে। চিত্রজগতের একদা ব্যস্ততম অভিনেতা কিশোর ১০৩টি ছবিতে অভিনয় করেছেন। প্রথম একক কণ্ঠদান হিন্দি ছবি 'জিদ্দি' (১৯৪৮)-তে 'মরনে কি দুয়ায়ে কিউ' গানে। বাংলায় প্রথম প্লে-ব্যাক 'সমর' (১৯৫০) ছবিতে 'সুন্দরী লো সুন্দরী' গানে। হিন্দি, বাংলা, মারাঠি, পাঞ্জাবি, মালয়ালাম, কন্নড়, গুজরাটি, ইংরেজি ইত্যাদি বহু ভাষায় গান করেছেন। সব মিলিয়ে ১৫টি ছবি প্রযোজনা, ১২টি ছবিতে পরিচালনা, ১৭টিতে সঙ্গীত পরিচালনা করেছেন, ২৫টি গান এবং ১৫টি ফিল্মের গল্প ও চিত্রনাট্য লিখেছেন। স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনেক পুরস্কার। শিল্পীর মহাপ্রয়াণ- ১৩ অক্টোবর, ১৯৮৭।
Customers' review
Reviews
Be the first to review ""