কলেজপড়ুয়া দুই বন্ধু, অভি আর দেবের জীবনটা খুব সাদামাটাই হয়ে থাকতে পারত। হয়তো ছাত্রজীবন পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করে, ফেলে আসা দিনগুলোর স্মৃতিরোমন্থন করতে করতে চায়ের কাপে চুমুক দিত দুই বন্ধু। কিন্তু তেমনটা আর হল কই? পৃথিবী জুড়ে ত্রাস সৃষ্টি করা এক অদৃশ্য শত্রু তাদের জীবনকে বইয়ে নিয়ে গেল এক অন্য খাতে।
সেই কঠিন দিনগুলোয় অভি সম্মুখীন হল সেই রহস্যময়ীর, যাকে খুঁজে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল সে। কে এই রহস্যময়ী? কীভাবে তার অতীতের সঙ্গে জুড়ে আছে অভি এবং দেব দু'জনেই। কোন ভয়ানক সত্য অভি আর দেবকে একে অপরের মুখোমুখি এনে দাঁড় করাবে?
একটা শ্লীলতাহানি, একটা আত্মহত্যা এবং একটা রাজনৈতিক চক্রান্ত আমূল বদলে দিল দুই বন্ধুর সম্পর্কের সমীকরণ।
এই গল্প বন্ধুত্বের, এই গল্প ভালোবাসার, এই গল্প রাজনীতির চৌষট্টি খোপের সাদা-কালোর খেলার। মৃত্যুমিছিল পেরিয়ে, তমসাচ্ছন্ন সমাজের বুকে আঘাত হেনে অবশেষে কি আসবে সুদিন?
Customers' review
Reviews
Be the first to review ""