স্পেনের কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা প্রাণ দিয়েছিলেন স্পেনের ফ্যাসিস্ট শাসক ফ্রান্সিস্কো ফ্রাঙ্কোর ঘাতকদের হাতে। আমৃত্যু ভালোবাসার আর স্বাধীনতার পক্ষে স্থিত ছিলেন ওই তরুণ কবি ও নাট্যকার। একথা অনেকেরই অজানা যে ফেদেরিকো গার্সিয়া লোরকা শুধু কবিই নন, উনি ছিলেন এক অসাধারণ নাট্যকারও। তাঁর নাটকের মাধ্যমে তিনি সওয়াল করে গেছেন মানুষের স্বাধীনতার সপক্ষে।
এই তিনটি নাটক অর্থাৎ Bodas de sangre (রক্তের বিবাহ), Yerma (ইয়েরমা) এবং La casa de Bernarda Alba (বের্নাদা আলবার বাড়ি) গার্সিয়া লোরকার সবচেয়ে বেশি পরিচিত নাটকত্রয়ী, যেগুলির মধ্যে বিষয়বস্তুর মিলের কারণে সেগুলিকে লোরকার Las tragedias rurales (গ্রাম্য ট্র্যাজেডি) বলে অভিহিত করা হয়। এই নাটকত্রয়ী সারা বিশ্বে নানা ভাষায় অনুদিত এবং অভিনীত হয়েছে। অনুষা'র প্রকাশনা থেকে প্রকাশিত হচ্ছে কলকাতার স্প্যানিশ চর্চাকেন্দ্র লোস ইস্পানোফিলোস-এর তিনজন সদস্যের অনুবাদে এই তিনটি নাটক। এই তিনজন অনুবাদক হলেন অর্পিতা মুখোপাধ্যায়, শর্বরী গরাই এবং শুক্তি রায়।
Customers' review
Reviews
Be the first to review ""