আমাদের চিরচেনা, স্বাভাবিক, পার্থিব জগৎটার বাইরেও রয়েছে আরো একটা জগৎ। পার্থিব জগতের সাধারণ মানুষদের সঙ্গে সেই জগতে বাস করা না-মানুষ'রা স্বাভাবিক অবস্থায় নিরাপদ দূরত্ব বজায় রাখে। কিন্ত মানবজগতের কোনো বিশেষ ঘটনা বা প্রবল আবেগের অনুভূতির কারণে কখনো সখনো সেই না-মানুষ'রা পা রাখে আমাদের পার্থিব জগতে। তখনই আমাদের এমন কিছু অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় যার ব্যাখ্যা আমাদের পরিচিত বুদ্ধিতে দেওয়া অসম্ভব।
এমনই কুড়িটি অপ্রাকৃত, অলৌকিক, অপার্থিব গল্প আছে এই সংকলনে।
গল্পগুলি পড়ার পরে নিজেদের চিরচেনা পার্থিব, লৌকিক জগতের পাশাপাশি পাঠক অনুভব করতে পারবেন এক অচেনা, অজানা অপার্থিব জগৎকে এবং সেই জগতের বাসিন্দা না-মানুষ'দের।
Customers' review
Reviews
Be the first to review ""