ভ্রমর দেখি অরণ্যা সরকারের আঠেরোটি গল্পের আয়নায় এখানে ধরা রয়েছে জীবনের বিচিত্র প্রতিভাস। যেমন 'কালোবুড়ির কালোবুড়ি অনিচ্ছাসত্ত্বেও নিজস্ব সময় ও সমাজের এক অন্তঃপাতী কীভাবে সমীকরণের শিকার হয়ে পড়ে। নাম্মা আর মৌসুমি, দুই প্রজন্মের জীবন দুলতে দুলতে এক হয়ে মিশে যায় 'ঘরবোধ' গল্পে। তীর্থে বেড়াতে গিয়ে অবাক বিস্ময়ে মুন্নিকে জীবন খুঁজতে দেখে 'ঘাসজন্মের রুমঝুম'-এর তুষ্টি। 'চাকায় লেগে থাকা অন্যজন্ম' আবার বলে বর্তমান রাজনৈতিক জীবনের নীতিহীন অন্তঃসারশূন্যতার কথা। 'চিঠিদের ছায়াঘোর' দুই প্রজন্মের সংলাপের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে গ্রামীণ সাধারণ জীবনের প্রতিচ্ছবি; আবার 'জলমানুষেরা'-তে আমরা পাই এক অদ্ভুত ম্যাজিক রিয়ালিজম, যেখানে জলের সূত্রে যুক্ত হয়ে আছে ভিন্ন ভিন্ন চরিত্র। আরেকটি উল্লেখযোগ্য গল্প 'জিভ'; যা আসলে আমাদের জীবনেরই গল্প, যেখানে স্বাদে বিস্বাদে ঝলসে উঠছে আকাঁড়া জীবন।
Customers' review
Reviews
Be the first to review ""