দুপুরের খাঁ খাঁ শুনশান বাড়িতে একটি মেয়ে তিনজন অদৃশ্য আততায়ীর অপেক্ষায় দিন গোনে। আর একটি মেয়ে দিনের পর দিন টেলিফোনে শোনে কবেকার মৃতমানুষের কণ্ঠস্বর। একটা কথাবলা কাঠের পুতুল অপমানে অপমানে ছিন্নভিন্ন করে দেয় সংসার। কখনোবা বহুকাল আগে মৃত কোনও ভালোবাসার খোঁজে সারারাত শহর লন্ডভন্ড করে একটা কালো ও আশ্চর্য জন্তু। আবার কখনো আরাধ্য ঈশ্বর, আক্রান্ত রক্তাক্ত, বাড়ির পিছনের দরজা ভেঙে পালিয়ে যান। একজনের জীবনকে কাঁটা করে রাখে 'দু'নম্বর ভয়'।
এমনই সব অপ্রত্যাশিত গা-ছমছমে ঘটনা মুহুমুহু ঘটে চলে সুদীপ বসুর গল্পে। আচম্বিতে। ঘটে চলে আকস্মিকের বজ্রাঘাত। চরিত্রগুলিকে আচ্ছন্ন করে রাখে অন্ধ আকাঙ্খা স্বপ্ন উন্মাদনা বিষাদ আর মৃত্যুর কুহেলি। একটা ঘোরের মধ্যে তারা বেঁচে থাকে। তাদের ছায়া পড়ে না কোথাও।
Customers' review
Reviews
Be the first to review ""