বিশ্বের নানা দেশের নানা ভাষার উপন্যাস নিয়ে দীর্ঘদিন ধরে লেখা রচনাগুলি অবশেষে খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে। প্রথম খণ্ডের এই মূল্যবান সংকলনে রয়েছে মুরাসাকি শিকিবু, মিগুয়েল দ্য সার্ভান্তিস, ৎসাও শুয়ে সিন, জোনাথন সুইফট, ঔধল, ফিওদর দস্তয়েভস্কি, ইভান তুর্গেনেভ, মিখাইল সলতাইকভ-শ্চেদ্রিন, এমিলি ব্রন্টি, হানস পিটার জাকোবসেন, মাচাদো দ্য আসিস প্রমুখ দিকপাল ঔপন্যাসিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি উপন্যাস নিয়ে আলোচনা। এমন বহু উপন্যাস রয়েছে, ঔপন্যাসিক রয়েছেন, যাদের নিয়ে আগে বাংলায় কখনও আলোচনা হয়নি। বিশ্ব উপন্যাস নিয়ে এ বই এক দীর্ঘ অনুসন্ধান ও গবেষণার ফসল। এ নিছক কোনো উপন্যাস নিয়ে তথ্যসমষ্টি নয়, বরং তাদের নিয়ে মৌলিক ও মননশীল আলোচনার সংকলন। উপন্যাস আসলে একটা মিরাক্যল, একটা জটিল সংশ্লেষ, তাই তাতে সফল হওয়াও এত কঠিন! জাপান থেকে ব্রাজিল, চিন থেকে ডেনমার্ক, রাশিয়া থেকে পশ্চিম ইউরোপের নানা দেশ, এই সংকলনের নিবন্ধগুলি ছড়িয়ে পড়েছে অতিবিস্তৃত এক পরিসরে। খণ্ডে খণ্ডে প্রকাশিত এই সিরিজটি পাঠ করলে গোটা বিশ্বের উপন্যাসের ইতিহাসে যে বইগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের আবিষ্কার করার, তাদের মধ্যে নিমজ্জিত হওয়ার আনন্দ পাওয়া যাবে। এরকম বই বাংলায় এই প্রথম।
Customers' review
Reviews
Be the first to review ""