এই মনস্তাত্ত্বিক উপন্যাসের মূল বিষয়, নর-নারীর সম্পর্কের রহস্যময়তা। দুটি নিস্পাপ হৃদয় তীব্র ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়ে যেন একটু একটু করে প্রেম ও যৌনতাকে আবিষ্কার করে। যেন এক রোমাঞ্চকর অভিযানের মধ্য দিয়ে তারা এগোতে থাকে। এই উপন্যাসের প্রতিটি পৃষ্ঠায় তাই ছড়িয়ে রয়েছে টান টান উত্তেজনা, অপ্রত্যাশিত বহু মোচড়। অনুভব ও অভিজ্ঞতার বিচিত্র ওঠাপড়ার সঙ্গে জড়িয়ে যেতে থাকে সমবয়সি আরও নানা চরিত্র।
বন্ধুত্বের বহুমাত্রিক এবং বহুস্তরীয় সমীকরণ চরিত্রগুলিকে তীব্র আকর্ষণীয় করে তুলেছে। এ কোনো সরলরৈখিক আখ্যান নয়। নিরন্তর অনিশ্চয়তার বিচিত্র তরঙ্গাভিঘাতের ভিতর দিয়ে চলতে চলতে তারা বারবার আঁকড়ে ধরতে চেয়েছে কোনো অবলম্বনকে, ধ্রুব ও স্থির বিশ্বাসকে, তাকে পাবে না জেনেও। সম্পর্কের অম্ল-মধুর রসায়ন উপন্যাসের বাঁকবদল ঘটিয়েছে বহুবার। কিন্তু শেষ পর্যন্ত কোথায় পৌঁছোয় তারা? জীবনের নানা রহস্য, অভিজ্ঞতা
এবং অনিশ্চয়তাকে অর্জন করতে করতে মানবমনের কোন অতল গভীরে একটু একটু করে তারা তলিয়ে যেতে থাকে?
Customers' review
Reviews
Be the first to review ""