আমার লেখালেখির প্রচেষ্টা শুরু করার পিছনে কিছু কথা বলার আছে। আমার মা আমাকে ছোটো থেকে একা হাতে বড়ো করেছে। বাবাকে হারাই আমি সাড়ে তিন মাস বয়সে। মা আমাকে প্রচুর গল্প শোনাত। নানান রকমের গল্প। আর সেইসব গল্পের মধ্যে বেশিরভাগ গল্প, মা তৎক্ষণাৎ বানিয়ে বলতে শুরু করে দিত।
এরকমও অনেক দিন হয়েছে যখন মা অফিস থেকে এসে রাতে আর জেগে
থাকতে পারছে না, কিন্তু আমিও গল্প না শুনে ঘুমোব না। অর্ধেকটা গল্প বলে মা ঘুমিয়ে পড়ত, আর আমি আমার তখনকার সেই ছোটোবেলার চিন্তাধারাতে ভাবতে শুরু করতাম, এর পরে কী হতে পারে। এভাবেই কিছুটা কল্পনা আর বাস্তব মিলিয়ে মিশিয়ে আমি অনেক কিছুই নিজের মতো করে ভাবতে শুরু করেছিলাম।
এছাড়াও, কয়েকটি মাসিক পত্রিকা আমাকে বাইরের জগৎটা চিনতে সাহায্য করেছিল। সেগুলোর সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত। শুকতারা,
আনন্দমেলা, কিশোর জ্ঞান বিজ্ঞান, ইন্দ্রজাল কমিক্স আর চাঁদমামা। ছোটো থেকেই আমি প্রচুর পড়তাম। যে-কোনো ধরনের বই আমি পড়তে বসে যেতাম। বুঝতে পারি বা না পারি। এরপরে, হঠাৎ করে কোনোরকম কারণ ছাড়াই হঠাৎ
করে লিখতে শুরু করলাম। ২০১৬ সালে। তখন ফেসবুকে নানান সাহিত্য চর্চার গ্রুপ শুরু হয়। অনেকের লেখা পড়তে পড়তে মনে হল, আমিও চেষ্টা করে দেখি। সেই শুরু। তারপর নানান মানুষ আমাকে নানান সময়ে ক্রমাগত উৎসাহ দিয়ে
গিয়েছেন। সবার নাম আমি বলে শেষ করতে পারব না।
Customers' review
Reviews
Be the first to review ""