বাংলায় ক্রীড়া-সাহিত্যের লিগ্যাসি সফলভাবে প্রথম তৈরি করেছিলেন মতি নন্দী। তাঁর কোনি, স্টপার, শিবা, স্ট্রাইকার কিংবা কলাবতী সিরিজের কাহিনিগুলি অসম্ভব পাঠকপ্রিয় হয়ে তাঁকে এক তুঙ্গ জনপ্রিয়তায় পৌঁছে দিয়েছিল। তাঁর পরে ছোটো ও বড়োদের জন্য ক্রীড়াভিত্তিক সাহিত্য রচনার উদ্দেশ্যে বহু সাহিত্যিক কলম ধরলেও সমতুল জনপ্রিয়তা কেউই পাননি। তবু মতি নন্দী যেখানে ক্রীড়াসাহিত্যের ত্যের পরম্পরা ছেড়ে গেছেন, তারপরেও পাঠকমহলে এই বিষয়ে ক্রীড়ামোদী পাঠকদের উৎসাহ বেড়েছে বই কমেনি। ফলে ফিকশন ও নন-ফিকশনধর্মী ক্রীড়া-সাহিত্য রচনা অনেক বেড়েছে, যদিও তার মধ্যে কতগুলি লেখা কালজয়ী হয়ে উঠতে পেরেছে তা একমাত্র সময় বলবে।
সাঁতার নিয়ে লেখা 'কোনি' এবং বক্সিং নিয়ে লেখা 'শিবা' ছাড়া মতি নন্দীর বেশিরভাগ উপন্যাস জনপ্রিয় খেলা ক্রিকেট বা ফুটবলকে কেন্দ্র করেই। পরবর্তীকালে অন্যান্য সাহিত্যিক রচিত ক্রীড়া-উপন্যাসগুলিও মূলত ওই দুটি খেলা নিয়েই।
Customers' review
Reviews
Be the first to review ""