অজানার মধ্যেই লুকিয়ে থাকে ভয়। এটাই সত্য। নিশুতি রাতে একা হেঁটে যাওয়া অথবা নতুন কোনো ঘরের মধ্যে একাকী লোডশেডিং-এ সময় কাটানো, দুটোর মধ্যেই ভয় পাওয়ার একটা সুপ্ত কারণ লুকিয়ে থাকে। যতক্ষণ না অন্ধকার থেকে কোনও অবয়ব বেরিয়ে আসছে, ভয়ের অনুভূতি ঠিক ততক্ষণই কার্যকরী থাকে। অজানার স্বরূপ জানতে গিয়ে মনের অন্দরমহলে চক্রাকারে যে জোয়ার-ভাটা চলতে থাকে, সেখানে জন্ম নেয় তৃতীয় এক সত্তা। বাস্তবকে খুন করে সূচনা হয় অবাস্তব এক ষড়যন্ত্রের, যার আপাদমস্তক কল্পনার মায়াজাল মাত্র। কিন্তু আসলে কি এই অনুভূতিগুলি মিথ্যা?
দেশ বিদেশের অনেক লেখকের গল্পের মধ্যে দিয়ে বড় হয়েছি। তাঁদের মধ্যে সব থেকে বেশি যে লেখকের নাম মনে পড়ে, স্যার অ্যালফ্রেড জোসেফ হিচকক। বেশিরভাগ গল্প মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ওপর তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে ষড়রিপু তথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। তাঁর গল্প অথবা সিনেমায় বেশিরভাগ ক্ষেত্রে যেটা সকল মানুষকে চমকে দেয়, সেটা হল গল্পের শেষের মোচড়, ইংরেজিতে বলে ট্যুইস্ট। ভালোলাগার চেয়ে অবাক হতাম বেশি।
Customers' review
Reviews
Be the first to review ""