খু এব ছোটবেলায় রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় এবং তাঁর স্নেহসৌভাগ্য-লাভে ধন্য হয়েছিলুম। তখন দেশের কাছে ঠাকুরবাড়ীর ছেলে... অনেক টাকাকড়ি আছে...বসে বসে কবিতা লেখেন-এই ছিল তাঁর পরিচয়। তাঁর কবিতা পড়েই সাহিত্য-সাধনায় মনে জেগেছিল আগ্রহ এবং কবিতা লেখা সুরু করেছিলুম। পরে কিশোর বয়সে সাহিত্য-সাধনায় তাঁর কাছে রচনার সম্বন্ধে কত উপদেশ, কত পরামর্শ পেয়েছি।
আইন-ক্লাশে লেকচার অ্যাটেন্ড করলেও আইনের পরীক্ষা দিয়ে ওকালতির বাসনা ছিল না-সাহিত্যকেই করবো জীবনের একমাত্র ব্রত......এই ছিল ইচ্ছা। কিন্তু রবীন্দ্রনাথ বিচিত্রার আসরে আমাকে বুঝিয়ে উপদেশ দিয়েছিলেন-সাহিত্যকে পেশা করো না... নেশা করো। তাঁর সে কথা মেনে ১৯১১ সালে আইন পরীক্ষা পাশ করে কোর্টে বেরিয়েছিলুম ওকালতি-পেশা নিয়ে।
Customers' review
Reviews
Be the first to review ""