ছোটোবেলা থেকেই আমাদের শেখানো হয় যে মানুষের ভাব প্রকাশের ভঙ্গি হল ভাষা।
হ্যাঁ অবশ্যই ঠিকই তাই, তবে ভাষা কেবল কয়েকটা অক্ষরের সারিগত শৃঙ্গার নয় কিম্বা জিহবা সঞ্চালনে ধ্বনির সাযুজ্যটিও শুধুই ভাষা নয়। মনের কথা বা "ভাবের" বহিপ্রকাশের সাথে
সর্বদা যুক্ত হয় ছন্দ, সুর দেহের বিভিন্ন অঙ্গের ভঙ্গি প্রভৃতি। এই সব মিলিয়েই ভাষার সৃষ্টি করে। এই পর্যায়ক্রমটি যাকে আমরা ভাষা বলে উল্লেখ করছি, সেটির মাধ্যমে সে একে অপরের সাথে যুক্ত হয় গঠন করে সমাজ। এই সমাজের দৈনন্দিন ধরায় মানুষের জীবন ধারণের একটি অভঙ্গুর সুর বাজে, তাঁর আবার বিভিন্ন বৈচিত্রতা দেখা যায়। অর্থাৎ এই রোজকার জীবনের মধ্যে মাটি এবং প্রকৃতি কে কামড়ে পরে থাকা মানুষগুলো নিজেদের এই ভাষার বহিঃপ্রকাশ নাচ, গান, পোশাক এবং পূজা অর্চনা বিভিন্ন ভাবে করে থাকে। সেই সমস্তটাই বলে যায় মাটির কথা, প্রকৃতির কথা মানুষের কথা! এটাই "লোকসংস্কৃতি"।
Customers' review
Reviews
Be the first to review ""