জন্ম এবং মৃত্যু আমাদের জীবনের শাশ্বত সত্য। তৃতীয় সত্য হল প্রেম বা ভালবাসা। এ এমনই এক হর্যানুভূতি, এমন এক আকাঙ্খা, যা আমাদের শরীর-মনকে আলোড়িত করে, জন্ম দেয় অবিস্মরণীয় সব মানব-কীর্তির।। স্বভাবতই মানবানুভূতির এই প্রেম-ভালবাসার সংজ্ঞা, প্রকারভেদ, সত্যতা-অসত্যতা নিয়ে চুলচেরা বিশ্লেষণেরও শেষ নেই।
সে যাই হোক, এ কথা অনস্বীকার্য প্রেম মানেই এক অনাস্বাদিত রোমাঞ্চ, এক অনন্য রোমহর্ষ যা একান্তই অনুভূতির বিষয়। যেন কোনও বিমূর্ত ভৌতিক কাহিনির মতো, যা নিয়ে আগ্রহ বা কৌতূহলের শেষ নেই। ফরাসি সাহিত্যিক François de La Roche-foucauld বলেছিলেন, 'true love is like ghosts, which everyone talks about and few have seen.'
বস্তুত প্রেমের এই রোমাঞ্চকর রূপ নিয়েই আমরা পাঠক-পাঠিকাদের দরবারে রাখলাম রাজেশ বসুর কলমে দশ-দশটি রোমহর্ষক প্রেমের কাহিনি। সাহিত্যে রোমহর্ষক রস-সৃষ্টিতে লেখক বর্তমান বাংলা সাহিত্যে এক প্রকার অদ্বিতীয়। মেদহীন ভাষা, অসাধারণ কাহিনিবিন্যাস ও পটভূমি নির্বাচন, এবং পরিশেষে চমকপ্রদ সমাপ্তির জন্য তাঁর লেখনী এতই অনন্য। এবারে তাই বিভিন্ন নামী পত্র-পত্রিকায় প্রকাশিত বাছাই করা দশটি অসামান্য রোমাঞ্চকর ভালবাসার কাহিনি দুই মলাটে রাখা হল সকলের জন্য।
Customers' review
Reviews
Be the first to review ""