কলকাতার পার্কস্ট্রিটের এক নামী পাবে এই গল্পের শুরু। তরুন মডেল রাজদীপ বসাকের কাছে হোয়াটসআপে অনুরোধ আসছিল একটি ভয়ানক ভিডিও মুছে ফেলার। সেই রাতেই নিজের ভাড়াবাড়িতে খুন করা হয় তাকে। শরীরে আঁকা ছিল রহস্যময় প্রতীক, ফুল দিয়ে সাজানো মৃতদেহ আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা অদ্ভুত বার্তা, অশোক, তুমি অশুদ্ধ।
এসিপি অভীক দত্ত এই অদ্ভুত হত্যাকাণ্ডের তদন্তে নামেন। তদন্তের পরতে পরতে খুলতে থাকে রাজদীপের গোপন জীবন, রহস্যময় সম্পর্ক, ব্ল্যাকমেল, অজানা ভিডিও ও এক নারীর উপস্থিতি। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, খুনী ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
গল্পে উঠে আসতে থাকে অতীতের কিছু খন্ডচিত্র, বউবাজারের অন্ধকারে ঘটা অপরাধ, চিৎপুরের দুই ভাইয়ের ঘটনা। প্রাইভেট ডিটেকটিভকে এক মহিলা এসে তাঁর স্বামীকে অনুসরণ করতেই বা বললেন কেন? এইসব টুকরো ঘটনার কি বর্তমান খুনের সঙ্গে যোগাযোগ আছে? এদিকে অভীক দত্তের মেয়ে, শ্রেয়সী রাজদীপের সমবয়সী। নিজের আইটি কোম্পানিতে চাকরি হারিয়ে দিশেহারা। তারই ঘনিষ্ঠ বান্ধবী, সাংবাদিক শিবানী ঘোষ, এই কেসটাকে আলাদাভাবে অনুসন্ধান করা শুরু করে। তদন্তে জড়িয়ে যায় ব্যক্তিগত সম্পর্ক, মিডিয়ার চাপ আর পুলিশের কৌশল।
Customers' review
Reviews
Be the first to review ""