ভূমিকা
প্রথম বই হিসেবে আমার কী ভূমিকা লেখা উচিত তা সত্যি আমার জানা নেই। সত্যি জানা নেই, কী কী লিখলে একটা ভূমিকা ঠিকঠাকভাবে দাঁড়ায়। কিন্তু লিখতে তো হবেই। তেমনই নাকি নিয়ম। কী লিখব? কী লিখব? সাত পাঁচ ভেবেও যখন কোনো কূল কিনারা পেলাম না তখন মনে হল 'দহনক্ষুধা' সম্পর্কেই দু লাইন বলা ভালো। কথায় আছে না? সেফ খেলাটাই বেষ্ট।
স্বর্গ নরকের concept বা ধারণাটা বড্ড বেশি গোলমেলে। কোনটা স্বর্গ, কোনটা নরক বা এদের আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা সেই নিয়ে যুগযুগ ধরে অনেক বিতর্ক, অনেক চুলোচুলি। অনেক যুক্তিনির্ভর তাত্ত্বিক আলোচনাতেও যখন বিভিন্ন বিদগ্ধ ব্যক্তিরা সঠিক কোনো উত্তর দিতে পারেননি। তখন আমাদের মতো সাধারণ মানুষদের কী করণীয়? তখন তারা নিজেদের মতো করে একটা কনসেপ্ট বানিয়ে ফেলে। আমিও তাই বানিয়েয়েছি। আর সময় 'দহনক্ষুধা' জুড়েই সেই কনসেপ্টকে ভিত্তি করে ছুটেছি, বসেছি, হেঁটেছি, গড়াগড়ি দিয়েছি। আর আমার কনসেপ্টটা কী শুনবেন? না থাক, তার জন্য তো গল্পটা রইল...
Customers' review
Reviews
Be the first to review ""