এ কাহিনী এক গৃহহীন পিতৃহীন তরুণের, যার বর্তমান সমস্যাসমাকীর্ণ, ভবিষ্যৎ অনিশ্চিত, তবু সে কবিতা লেখে, স্বপ্ন দেখে দারিদ্র্য তাকে ম্রিয়মাণ করেনি, অভাব তাকে নত করেনি, সে অহরহ নিজেকে নিয়ে ভাবে, আত্মবিশ্লেষণ করে।
স্বাচ্ছল্য থেকে দারিদ্র্য, ব্যর্থতা থেকে সাফল্য, আনন্দ দুঃখ বেদনা বিচ্ছেদ, প্রেম ভালোবাসা, উত্থান পতন, মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা, সব মিলে এ এক বর্ণময় জীবন। এ শুধু ঘটনার বিবরণ নয়, এ লিপি হৃদয়ের কলতান যে গান মনের মধ্যে বেজেছে তার অনুরণন।
'হায়, কোথায় গেল আমার কবিতা, আমার সাহিত্য, আমার সুন্দরের সাধনা। আমার একান্ত নিজস্ব উচ্চতর পৃথিবী। সারাদিন যে অর্থ চিন্তার সময় যাচ্ছে। আমার সামান্যতম উদ্যম ও ক্ষমতা যে খাওয়া পরার দায় সামলাতেই কেটে যাচ্ছে। কোথায় আমার পরমার্থ- নাকি এটাই আমার পরমার্থ।
এ শুধু এক ব্যক্তির জীবন গাথা নয় এ এক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিবর্তনের ইতিহাস। আছে দেশ বিদেশের বহু বিখ্যাত ও গুণীজনের সাহচর্যের অবিস্মরণীয় মুহূর্তের স্মৃতি।
প্রাঞ্জল, সাবলীল ও গতিময় ভাষায় এ-আলেখ্য পাঠককে নিমজ্জিত করবে এক চেনা-অচেনা জগতে।
Customers' review
Reviews
Be the first to review ""