অনেক দিন আগে, সেই আরম্ভের দিনে লিখেছিলাম, গল্প যেন আসে শূন্য থেকে । হয়ে ওঠার জন্য একটি অবধারিত বাক্য গল্পের নিকটে নিয়ে যায়। একটি অবধারিত মুহূর্ত এক ব্যপ্ত সময়ের চালচিত্র হয়ে দাঁড়ায়। আমার ভয়, জনজীবনের ভয় হয়ে দাঁড়ায়। অথবা প্রতিবেশীর ভয়, আমারও হয়ে যায়।
ভয় কতভাবেই না জড়িয়ে থাকে যাপিত এই জীবনে। সেই ভয়ের কথা নানাভাবে দেখতে চেয়েছি কোনও কোনও গল্পে। আবার তা থেকে মুক্ত হতেও চেয়েই যেন গল্প লেখা। আসলে যে কোনও ত্রাস থেকে মুক্তির পথই যেন গল্পের ভিতরে নিহিত থাকে। কিন্তু তা-ই সব নয়। কোনও কিছুই তো শেষ কথা হয় না। কেরানির মৃত্যু কিংবা ওয়ার্ড নং সিক্স (আন্তন শেখভ) ই নিশ্চয় শেষ কথা নয় । কিন্তু একটি সামগ্রিক সত্যকে চিহ্নিত করতে এই গল্পের বিকল্প হয় না। বোবা মেয়ের সমস্ত জীবনের ভয় কেটে গেলেই যেন তার মুখে কথা ফোটে। আশী বছরের ভয়, আশী বছরের কষ্ট, নিরূপায় জীবনকে পরিত্যাগ করাই হয়ত তার ভয়মুক্তি।
Customers' review
Reviews
Be the first to review ""