কৃষ্ণ বলতে দু'টি ভিন্ন ছবি আমাদের মানসপটে ভেসে ওঠে। একটিতে তিনি-বাঁশি বাজাচ্ছেন, সঙ্গে দাঁড়িয়ে আছেন রাধা; দ্বিতীয়টিতে তিনি এক রথের চালক, যাতে দাঁড়িয়ে আছেন ধনুর্ধারী এক পুরুষ। রাধারমণ এবং পার্থসারথি বা বলা ভালো ধর্মসারথি যিনি ধর্মের রথ চালনা করছেন- মূলত এই দুই রূপই অধিক চর্চিত। 'কিংমেকার কৃষ্ণ' ইদানীং সামনে আসছেন বটে, তবে রাধার পাশে বাঁশি হাতে দাঁড়িয়ে থাকা বালকটি যেন অনেক বেশি গ্রহণযোগ্য ভারতভূখণ্ডে। বিশেষ করে বৃন্দাবনগাথা এতটাই আলোকিত যে, প্রদীপের নীচে অন্ধকারে রয়ে গিয়েছেন যোদ্ধা কৃষ্ণ এবং আরও গহিনে রয়ে গিয়েছেন অষ্টভার্যা এবং তাঁর সন্তানেরা। কৃষ্ণের জীবনের তুলনামূলক অনালোচিত সেই অংশের উপর আলোকপাত করার প্রচেষ্টার নামই 'কাঞ্চ'।
Customers' review
Reviews
Be the first to review ""