আমরা, প্রতিদিন বাঁচার সময় সবচেয়ে বেশি কী করি বলুন তো? খাওয়া, ঘুম, পেটের তাগিদে কাজ সে সবই তো আছেই। কিন্তু আমরা সবচেয়ে বেশি যেটা করি, তা হল দেখা। প্রতিদিন আমাদের চারপাশে কত কাঁই তো ঘটছে, কিংবা ঘটছে না, সবই আমরা দু'চোখ মেলে দেখি।
আরও একটা জিনিস আমাদের চলার পথে ছড়িয়ে থাকে অভিজ্ঞতা। মৃত্যুর দিকে যত অগ্রসর হই, আমাদের ভিক্ষার ঝুলিতে সেগুলো কুড়িয়ে নিতে নিতে যাই। যেদিন সেই ঝুলি পূর্ণ হয়ে যাবে, আমরাও মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যাব। কিংবা সেই দিনটুকুর জন্যেও ঝুলিতে সামান্য জায়গা।
পড়ে থাকে। এই দেখা, আর অভিজ্ঞতা অর্জন আমার চলার পথে যা পেয়েছি- বিরহ, শোক, মৃত্যু, উৎসব, উদ্যাপন, শান্তি সব ওই মাধুকরীর ঝুলিতে ভরেছি। পাঠক, আজ তা আপনাদের সামনে মেলে ধরলাম। প্রথমেই উল্লেখ করে দিয়েছি, এটি একটি অগোছালো মুক্তগদ্যের বই। তাই এর মধ্যে শক্ত দড়ির বাঁধন খুঁজতে গেলে আপনি ব্যর্থ হবেন। বরং কোনও হলুদ ডানা প্রজাপতির মতো তা আচমকা বাতাসে ভর করে আপনার আছে উড়ে আসবে, আবার কিছুক্ষণ পরেই উড়ে যাবে অন্যত্র। আপনার কাছে তখন ধরা দিয়েছে নীল বিষাদ ডানার অন্য কোনও প্রজাপতি। তাও বইটির লেখাগুলোকে বিষয় অনুযায়ী কয়েকটা ভাগে ভাগ করে রাখলাম আপনাদের সুবিধার জন্য। জীবনের বিভিন্ন পর্যায়ে, ভিন্ন ভিন্ন মনের অবস্থা চলাকালীন এসব লেখা। তা যে গোছানো হবে না, বলাই বাহুল্য।
আসুন, যে যৎসামান্য তন্ডুল এই জীবনে জোগাড় করতে পেরেছি, তা সকলে ভাগিয়ে নিই।
সংগাহব্বং সংবদন্ধাং সং বো মনাংসি জানতাম্।
Customers' review
Reviews
Be the first to review ""