শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন সংসারে থাকবি পদ্ম পাতায় জলের মতো। টানাপোড়েন মালিন্য লোভহিংসা যেন ছুঁতে না পারে।
এই উপদেশ শুনে কেউ জলের ফোঁটা হতে পেরেছে কিনা জানিনা। কিন্তু খুব কম লোক সত্যিই আছে সংসারে সেই পদ্ম পাতায় জলের মতো।
তারা গৃহী। সব দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছে। কিন্তু যেন থেকেও নেই। কিছুই তাদের স্পর্শ করেনা। তাদের গায়ে কাদা লাগেনা। তারা দেখে সবকিছুই। রাজহাঁসের মতো শুধু দুধটুকু খেয়ে নেয়। তাদের চোখে সবই সুন্দর। ওরা বেঁচে থাকার কষ্ট দেখে কিন্তু বলেনা। সংগ্রামের মাঝে জয়টাকেই দেখে। বাঁচার আনন্দ খুঁজে বেড়ায়।
তেমনই হলেন 'পাড়ি ২'-র লেখক দেব মুখার্জি। আসলে লেখকের চোখে জীবন এক বহতা নদী। দুকূল ছাপানো ধীর মন্থর গতি। তার থেকে আঁজলা ভরে জল তুলে নেন তিনি। নাই ঘটনার ঘনঘটা। নাই চমকানো লাইন। নাই ভাষা নিয়ে কুস্তি লড়া।
মরমিয়া চোখে জীবন দেখেন লেখক। তার ধারাবিবরণী দেন সহজ ভাষায়। ইতি সঞ্জয় উবাচ। কোন পক্ষপাতিত্ব নেই। তিনি জাজমেন্টাল নন। বিচারকের ভূমিকাও পছন্দ নয়। সেটা ছেড়ে দেন পাঠকের ওপর।
Customers' review
Reviews
Be the first to review ""