উত্তরপ্রদেশে রাজনীতির দুর্বৃত্তায়নকে পুঁজি করে আধুনিক ভারতের ইতিহাসে অন্যতম নৃশংস ও চরম ধূর্ত এক গ্যাংস্টারের উত্থান হয়েছিল নব্বইয়ের দশকে। তার দৌরাত্ম্যে তামাম নর্থ ইন্ডিয়ায় ত্রাহি রব ওঠে। মূলত ওকে কব্জা করতেই গড়া হয় উত্তরপ্রদেশ পুলিশের বহুচর্চিত স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ), যার নামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে একটা শব্দ- এনকাউন্টার। মানে, খল্লাস। দুর্ধর্ষ দুশমনকে বাগে আনতে জানকবুল ফোর্সের অসমসাহসী লড়াই ভারতবর্ষের পুলিশি ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে তার এক শ্বাসরোধী দলিল এই বই। উর্দির আড়ালে লুকিয়ে থাকা দরদী মুখের উদ্ভাসে বিহ্বল করার আখ্যানও এই বই।
Customers' review
Reviews
Be the first to review ""