জীবনের আশ্চর্য সব রঙের ওপর দিয়ে বয়ে চলেছে 'সময়'। এই 'সময়'ই ঢুকে পড়ছে ব্যক্তির 'অবস্থান' থেকে শুরু করে যৌনতা, শিল্প, সম্পর্ক ও প্রতিদিনের জীবনে। 'প্রথামাফিক' ও 'প্রথাবিরুদ্ধতা'-দুটি বিষয়ই অর্থহীন হয়ে যায় এই গল্পগ্রন্থে; কারণ, লেখক দুটি থেকেই সমদূরত্বে। সময়ের 'আক্রমণ' ও প্রেম গল্পে, আখ্যানে বারবার ছায়া ফেলছে; সর্বোপরি রয়েছে লেখকের জাদু-গদ্যের আকর্ষণ। তেরোটি গল্প ও দুটি আখ্যানের ভেতর ধরা অকল্পনীয় বিষয়-বৈচিত্র্য আমাদের বারবার স্মরণ করাবে 'কবির গদ্য' বলে হয়তো কিছুই হয় না। এই গ্রন্থ তার নিজের নন্দনেই লিখিত।
Customers' review
Reviews
Be the first to review ""