বইটিতে যদিও মূল ফোকাস রয়েছে নকশালবাড়ি আন্দোলন ঘিরে অর্থাৎ, ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত যে উত্তাল সময় তাকে ঘিরে- কিন্তু, আসলে আলোচনার সময়ে, ১৯৪৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ২৫ বছরের বাংলা তথা ভারতবর্ষের দ্রোহের সময় ধরে আলোচনার ব্যাপ্তি ছড়িয়ে রয়েছে। নির্মোহ মূল্যায়ন করতে গিয়ে, সশস্ত্র সক্রিয় বামপন্থী আন্দোলনের ত্যাগ ও গৌরবের ইতিহাস যেমন তুলে ধরবার চেষ্টা করা হয়েছে আবার একইসঙ্গে সমালোচনা করা হয়েছে, এই আন্দোলনের নানা বিচ্যুতি ঘিরে। হয়ত, নকশালবাড়ী কোন বিপ্লবের রাস্তাই নয়। কিন্তু, ভারতে কোন রাজনৈতিক আন্দোলনই, এই আন্দোলন থেকে শিক্ষা না নিয়ে এগোতে পারবে না। নকশালবাড়ি অতীতের ভুল, কিন্তু কালকের শিক্ষক।
আর, ঠিক এখান থেকেই 'দ্রোহকাল'র পুনঃপঠন জরুরী হয়ে পড়ছে। সেই ইতিহাসের আলোচনাও। আগামী প্রজন্মের কাছে ইতিহাসের টুকরো রেখে যাওয়া, জানিয়ে যাওয়াঁর উদ্দেশ্য নিয়ে ইতিহাসের পাতা উলটে দেখার এই প্রয়াস।
Customers' review
Reviews
Be the first to review ""