x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap

Bibhranti

Author - Malabika Roy

₹300

Description

Author : Malabika Roy

Publisher : Anusha

Language : Bengali

Binding : PAPERBACK

Page Number : 190

ISBN : 9788199521261

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
গত বছরের, অর্থাৎ ২০২৫ সালের প্রথমার্ধ জুড়ে মালবিকা লিখেছেন একটি অসাধারণ কল্পবিজ্ঞানের তিনটি উপন্যাস নিয়ে একটি গোটা উপাখ্যান। ডিস্টোপিয়ান একটা অন্ধকারময় ভবিষ্যৎ থেকে কী করে অল্পসংখ্যক মানুষের শুভবুদ্ধি আর সামাজিক দায়িত্ববোধকে সম্বল করে সভ্যতা কাটিয়ে ওঠার চেষ্টা করে ডিস্টোপিয়ার অন্ধকার এই উপন্যাসত্রয়ীর এটাই উপজীব্য। মালবিকা রায়ের লেখা কল্পবিজ্ঞান উপন্যাসত্রয়ীয় দ্বিতীয় খন্ডের নাম 'বিভ্রান্তি'। প্রথম খণ্ড 'ভ্রন্তি' যেখানে শেষ, সেখান থেকে শুরু হয়েছে দ্বিতীয় খন্ডের কাহিনি। কাহিনির চরিত্ররা গল্পের আরও গভীরে ঢুকেছে। এসেছে নতুন নতুন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র। গল্পের ব্যাপ্তি পৃথিবীর সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সৌরজগতের অন্যত্রও। ডিস্টোপিয়ার অন্ধকার আরো গভীর হয়েছে আর তারই মধ্য থেকে উঠে এসেছে আলোর বার্তাও, যে বার্তায় মিশে আছে প্রেম, বন্ধুত্ব, স্নেহ এবং সহমর্মিতার আশা এবং আশ্বাস। উপন্যাসের চরিত্রদের সঙ্গে এতদিনে পাঠকদের পরিচিতি এবং তাদের প্রতি পাঠকদের ভালো লাগা, মন্দ লাগা তৈরি হয়ে গেছে। একটা জিনিস এতদিনে স্পষ্ট আর তা হল এই যে, এই উপন্যাসত্রয়ীতে নায়ক এবং খলনায়ক একেবারে ধ্রুপদী স্টাইলে নায়ক এবং খলনায়ক। তাদের সংঘাত পাঠককে ধরে রাখবে রুদ্ধশ্বাস উত্তেজনায়। গোটা বইটার মধ্যেই নিহিত থাকবে এই টানটান উত্তেজনার স্রোত, যা পাঠককে টেনে নিয়ে যাবে এই কল্পবিজ্ঞান উপন্যাসত্রয়ীর তৃতীয় এবং শেষ খণ্ড 'ভ্রান্তিবিলোপ'-এর পাতায়। মালবিকার লেখন শৈলী অনবদ্য এবং তাঁর মনন পাঠকদের মুগ্ধ করবেই। অনুযা'র পক্ষ থেকে এটা আগাম দাবি রইল।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""