হরিমটর কথাটার সঠিক অর্থ যে কী তা বোধহয় কেউই জানে না ঠিক করে। কিন্তু বাঙালির শব্দ ভাণ্ডারে তার স্থান রয়েছে খুব স্পষ্টভাবেই। অনেক সময় অলস সময় কাটানোর উপাদান হিসেবে হরিমটর চিবোনোর কথা বলা হয়ে থাকে। কাজেই আমরা ধরে নিতে পারি যে আমাদের দৈনন্দিন জীবনে হরিমটর আছে এবং থাকবে, তার অর্থ যাই হোক না কেন।
সর্বাণী রিঙ্কু গোস্বামীর লেখার সবচেয়ে বড় দিক হল এই যে, ওঁর প্রতিটি লেগার মধ্য দিয়ে ফুটে ওঠে ওঁর একটা অনন্য মনোজগাত। সেই মনোজগাত একই সঙ্গে সরল এবং জটিল, মানুষের ভাবনার বিচিত্র সরণি ধরে যার যাওয়া-আসা। সে কারণে ওঁর লেখার পরতে পরতে মেলে নতুন নতুন আবিষ্কারের আনন্দ। এর আগে সর্বাণীর লেখা দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে অনুবা থেকে এবং সেই দুটিই আনুকূল্য লাভ করেছে পাঠকদের। এবারের বইটি ছোট গল্পের, যে সর গল্পের আয়নায় ফুটে ওঠে চলমান জীবনের মুখচ্ছবি।
Customers' review
Reviews
Be the first to review ""