স্পেন ও লাতিন আমেরিকা মিলিয়ে অনুবাদ করেছেন প্রায় ৪৫টি বই।
সেরভান্তেস, লোরকা, নেরুদা, গার্সিয়া মার্কেস ছাড়াও লেওপোলদো আলাস 'ক্লারিদ', পিও বারোহা, বেনিতো পেরোস গালদোস-এর মতো এই দেশে স্বল্পপরিচিত মহৎ লেখকের কালজয়ী সৃষ্টি তিনি তুলে এনেছেন বাঙালি পাঠকদের কাছে। আবার সমসাময়িক হোসে মারিয়া মেরিনোর অনবদ্য সৃষ্টির স্বাদ পেয়েছেন আগ্রহী পাঠকরা তাঁর অনুবাদে। আর একটি গুরুত্বপূর্ণ কাজ হল ফেদেরিকো গার্সিয়া লোরকার চিঠির সংকলন যা 'লোরকার চিঠি' নামে প্রকাশিত হয়েছে দুই খণ্ডে। দন কিহোতে অনুবাদের জন্য তিনি স্পেনের দূতাবাস থেকে সম্বর্ধনা পেয়েছেন। সম্প্রতি পেয়েছেন স্পেনের 'অফিসার্স ক্রস অফ দি অর্ডার অফ সিভিল মেরিট'। এ সম্মান দেওয়া হয় সাহিত্য ও সংস্কৃতিতে শ্রেষ্ঠ অবদানের জন্য। পথ কুসুমাস্তীর্ণ ছিল না। বহু পরিশ্রম, অধ্যবসায়, বঞ্চনা সবই আছে এই পরিক্রমায়। ভাষা শিখতে গিয়ে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন বলেই তিনি প্রারম্ভিক শিক্ষার্থীদের জন্য লিখেছিলেন 'স্প্যানিশ ভাষার ক্লাস'। তিনি বিশ্বাস করেন যে, মূল ভাষা থেকে অনুবাদ করাই বাঞ্ছনীয়।
Customers' review
Reviews
Be the first to review ""