এ্যহস্পর্শ ভারতীয়দের বিচারে সাংঘাতিক খারাপ একটা সময়। সেই খারাপ সময়ের পটভূমি এবার বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। সুজা এখন কেমব্রিজে গবেষণারত। বন্ধুদের সঙ্গে একটি সন্ধ্যা কাটাতে গিয়ে একটি অপমৃত্যু ঘটে যায় তার তার উপস্থিতিতেই উপস্থিতিতেই আর সেখান থেকেই শুরু হয় রহস্যের চলন, যে রহস্য একই সঙ্গে ওই জায়গার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত আবার তা জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সৃজার একান্ত ব্যক্তিগত জীবনেও। সৃজা নীল আর ম্যাটের গভীর বন্ধুত্বের সম্পর্ক কি এবার পড়তে চলেছে ত্র্যহস্পর্শের মুখে? সময়ের নিরিখে কি বদলে যেতে চলেছে ওদের পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাসের রসায়ন?
বাইরেও ক্ষতিকারক লোকজন কম নেই। কী করে নানা ধরনের লড়াই লড়বে সৃজা? কাকে পাশে নিয়ে কার বিরুদ্ধে কাহিনির শেষে সৃজা কি ফিরে পাবে ভালোবাসার প্রতি বিশ্বাস নাকি সবটাই ধ্বসে যাবে তাসের ঘরের মতো?
মালবিকা রায়ের লেখা সৃজা সিরিজের ষষ্ঠ কাহিনি এটি। এই সিরিজের আগের বইগুলোর মতোই গতিময় আর টানটান উত্তেজনায় ভরা।
Customers' review
Reviews
Be the first to review ""