৮ আগস্ট বোম্বাই কংগ্রেসে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হল। সারা ভারত জুড়ে শুরু হয়ে গেল নিরস্ত্র ভারতবাসীর দুঃসাহসিক গণবিদ্রোহ। ভারত ছাড়ো গণবিপ্লবের তীব্রতা ছড়িয়ে পড়ে অবিভক্ত মেদিনীপুরে। বিভিন্ন জায়গায় শুরু হয় মিছিল, হরতাল, আন্দোলন। বিভিন্ন থানা দখলের কর্মসূচি নেওয়া হয়। 'ভারতি ছাড়ো' আন্দোলনে মেদিনীপুরের নাম স্বর্ণাক্ষরে লিখিত। এই গৌরব ইতিহাসের সিংহভাগের নির্মাতা কাঁথি ও তমলুকের জনগণ। কাঁথি ও তমলুকের কয়েকটি থানা বিনা রক্তপাতে বিপ্লবীদের দখলে চলে আসে। তমলুকে গড়ে ওঠে সমান্তরাল সরকার। নাম দেওয়া হয় 'তাম্রলিপ্ত জাতীয় সরকার'। বিপ্লবের সেই গৌরবময় অধ্যায়ের কাহিনি নিয়েই এই উপন্যাসিকা।
Customers' review
Reviews
Be the first to review ""