'ডিরেক্টর বননা থা, ডিরেক্টর বন গয়া; অ্যাক্টর বননা থা, বন গয়া; পিকচর আচ্ছা বননা থা, আচ্ছে বনে, পয়সা হ্যায়, সবকিছু হ্যায়, পর কুছ ভি নহি রহা।' ভারতীয় সিনেমার অকাল প্রয়াত এই চলচ্চিত্র ব্যক্তিত্বের আক্ষেপকে তাঁর সিনেমা ও ব্যক্তিজীবনকে সংবেদনশীলতার দৃষ্টিতে বিচার করে 'গুরু দত্ত: স্বপ্নের নির্মাণ, স্বপ্নের মৃত্যু'গ্রন্থটি রচনা করেছেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক মানবেন্দ্রনাথ সাহা।
আখ্যানের গভীর বাস্তবতায়, সাদা-কালোর ম্যজিক মায়ায়, অভিনয়ে তিনি কীভাবে পঞ্চাশ ও ষাটের দশকে ছবিগুলিকে ক্ল্যাসিক মেজাজে উপস্থাপন করেছেন তা দেখানো হয়েছে এই গ্রন্থে। তাঁর জীবনে ট্র্যাজেডির মতো ঘটেছে আত্মধ্বংস। কিন্তু তার মধ্যেও আশ্চর্য সব সিনেমা তৈরি করে গেছেন।
বাংলা ভাষায় গুরু দত্তের সিনেমা নিয়ে প্রথম এই বই। যার ভিতর ধরা পড়েছে সিনেমার প্রতি গুরুর তীব্র প্যাশন। পাঠক সেই সংরাগকে উপলব্ধি করতে পারবেন আশা রাখি।
Customers' review
Reviews
Be the first to review ""