আসুন, এক নস্ট্যালজিয়া সফরে বেরিয়ে পড়া যাক। যে সফরের প্রতিটা মুহূর্তে বইয়ের পাতা থেকে চোখ সরে চলে যেতে পারে জানলার বাইরে। মনে পড়ে যেতে পারে- বারান্দার রেলিংয়ে জমে থাকা ধুলো কতদিন ফুঁ দিয়ে উড়িয়ে দেখা হয়নি। শেষবার মাঠ থেকে ফিরে ব্যাটটা যেখানে রেখেছিলেন, আজও সেখানেই পড়ে আছে- মাঝে কেটে গিয়েছে অনেকগুলো বছর ল্যাপটপের সামনে বসে।
অতীতে ফিরে তাকালে মনে হয়, সে সময়ে একটা একটা করে স্মৃতি তৈরি করা ছাড়া তো আর কিছুই করা হয়ে ওঠেনি। প্রতিদিনের রুটিন ছিল এক- সেই স্কুল, সেই মাঠ, সেই পড়া। সেই সব অবিভিন্ন গতকাল এবং আগামীকালের মধ্যে মাঝে মাঝেই একেকটা সিনেমার মতো 'আজ' ঘটে যেত। সময়ের ধুলোয় চাপা পড়ে সে'সব 'আজ' এখন হয়ে গিয়েছে 'কাল'।
আহ্নিকের জীবনেও বুক-চিনচিনে ব্যথার মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার মতো কিছু 'আজ' আছে। এ কোনও নতুন কথা নয়, এ'সব অভিজ্ঞতা আপনার-আমার জীবনেও আছে। ঘটনাগুলো ভিন্ন হলেও অনুভূতিগুলো এক।
তাহলে আর দেরি কেন, ধুলো ঝেড়ে ব্যাটটা নিয়ে আরেকবার ছেলেবেলার সেই মাঠে ফিরে যাওয়া যাক!
Customers' review
Reviews
Be the first to review ""