বিশ্বে চল্লিশ রকমের ম্যানগ্রোভের সন্ধান পাওয়া যায়। তার মধ্যে উদ্ভিদবিদ নাড়ুমামা (তিনি শুধু উদ্ভিদ বিশেষজ্ঞ নন। প্রখ্যাত ভূতত্ববিদ। যিনি খনন কার্যের মাধ্যমে মাটির নীচে অজানা ইতিহাস আবিষ্কার করেন। সেটাও এক নেশা।) ২৫ রকম ম্যানগ্রোভের সন্ধান পেয়েছেন। এবং আশা করেছেন আরো কিছু নতুন ম্যানগ্রোভের সন্ধান পাওয়া যেতে পারে।
যাইহোক এ হেন নাড়ুমামা প্রায়ই সুন্দরবনে যাতায়াত করেন। কিন্তু এবার উনি কলকাতা অফিসের রেঞ্জার অফিসার রাঘব পোদ্দারের কাছ থেকে কোর অঞ্চলে ঢোকার ছাড়পত্র নিয়ে যাত্রা করেন। কিন্তু বেশ কিছুদিন তাঁর হদিস নেই। গোয়েন্দা ঋতমের খটকা লাগে। ব্যাপার কি? সেখানে গিয়ে এক বিশাল রহস্যের সম্মুখীন হল। নীল কুঠি রহস্য। নাড়ুমামাকে রাতে সেখানেই চোরাচালানকারীরা তুলে নিয়ে গিয়ে আটক করে। কে এই রাঘব পোদ্দার? কী তার আসল পরিচয়? কীভাবে আবিষ্কার হল কুশান যুগের কালো মূর্তি বা গুপ্ত যুগের বিভিন্ন দ্রব্য।
সেই নিয়ে এবার 'সুন্দরবনের নীল কুঠি রহস্য'।
Customers' review
Reviews
Be the first to review ""