ষোলোটি গল্পকে বিনি সুতোর মালায় গেঁথে সমর্পিত করা হয়েছে এই গল্পগ্রন্থে। একটি গল্পের সঙ্গে অন্য একটি গল্পের আপাতদৃষ্টিতে অমিলই বেশি, তবে অন্তঃসলিলার মতো একটি প্রচ্ছন্ন মিলও আছে যা নিবিড় পাঠে উদ্ভাসিত হয়ে ওঠে।
প্রতিটি গল্পের ভিত হল আধুনিক তথা সমকালীন যাপিত জীবন- অথচ গল্পগুলোকে বুনন করা হয়েছে সনাতনী লোক বা পল্লীগীতির পরিকাঠামোর অন্তর্জালের ওপর।
আবার উলটো করে বললে বোধহয় মোটেই অত্যুক্তি হয় না যে, প্রতিটি গল্পেই রয়েছে কালোত্তীর্ণ আউল বাউল সংগীতের একটি অতীন্দ্রিয় দ্যোতনা যা আজকের জটিল জীবনযাপনের প্রেক্ষিতেও সমানভাবে খাপ খেয়ে যায়। বস্তুত সমকালীন প্রবাহিত জীবন এবং অতীন্দ্রিয় ঈশ্বর ভাবনায় জারিত সংগীতের ধারার মধ্যে কোনও দ্বন্দ্ব বা প্রাচীর নেই। বহতা জীবন স্থান কাল এবং পাত্র নিরপেক্ষ। এই সরল সহজিয়া সত্যটিই বারেবারে প্রস্ফুটিত হয়েছে গল্পগুলোতে অমোঘ ব্যঞ্জনায় যা হৃদয়মনকে আবেশে আচ্ছন্ন করে রাখে।
Customers' review
Reviews
Be the first to review ""