তমাল বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১২ জুলাই ১৯৭৮, নদিয়া জেলার কৃষ্ণনগরে। কৃষ্ণনগর কলিজিয়েট স্কুলের ছাত্র। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ। পেশা শিক্ষকতা। মায়ের গলায় শোনা রবীন্দ্রনাথের গানই যাবতীয় নন্দনচর্চার প্রেরণা। গল্প প্রকাশিত হয়েছে দেশ, আনন্দবাজার পত্রিকা ছাড়াও অনেক উল্লেখযোগ্য পত্রিকায়। স্কুলজীবন শেষ করে বন্ধুদের সঙ্গে সাহিত্য পত্রিকা প্রকাশ ও সম্পাদনা। ২০০৭ সালে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় পাতায় 'প্রতিদ্বন্দ্বী' গল্প লিখে বৃহত্তর আত্মপ্রকাশ। ১৪১৮ শারদীয় দেশ পত্রিকায় প্রকাশিত 'মায়াকাচ' লেখকের প্রথম উপন্যাস। প্রকাশিত গল্পসংকলন অ-শরীরী। রবীন্দ্রসংগীত ভালবাসেন।
Customers' review
Reviews
Be the first to review ""