টমটমপুর নামে যে কোনও জায়গা কোথাও নেই, তারাপদ রায় নিজেই সে-কথা লিখেছেন। টমটমপুর আসলে একটা মফস্বল শহর। ধলেশ্বরীর তীরের সবুজ এই শহর নানা ভাবে নানা সময়ে ফিরে ফিরে এসেছে তারাপদ রায়ের লেখায়। আবারও এল। তবে এই নামবদলের একটা অন্য কারণও রয়েছে। যানবাহন বলতে নৌকো ছাড়া সেই শহরের অন্যতর সম্বল ছিল ঘোড়ার গাড়ি। সেই টমটম থেকেই টমটমপুর। নাম যাই হোক, টমটমপুরের নানান গল্পে ছড়িয়ে রয়েছে চল্লিশের দশকের গোড়া থেকে পুব বাংলার চালচিত্রে অনেকটা সময়জোড়া ছবি। যুদ্ধ-দুর্ভিক্ষ-দেশভাগ এবং তারও পরের হারানো এক সময়, হারিয়ে-যাওয়া কিছু মানুষজন, গাছ-গাছালি ও মনুষ্যেতর প্রাণিকুল। লেখকের বাল্যবয়সের চোখে দেখা প্রতিটি ঘটনা। তবু স্নিগ্ধ, সরস, উজ্জ্বল, মন-কেমন করে তোলা। এ-বইতে অবশ্য সব গল্পই এক গোত্রের নয়। নানা সময়ে নানান পত্র-পত্রিকায় অন্যান্য যে-স্মরণীয় গল্প লিখেছেন তারাপদ রায়-যেমন, টমাটো সস কি টাইপ-রাইটার, দুধরাজ কি মহাকালের টাইমকিপার-সেইসব গল্পেরও এক সুনির্বাচিত সংকলন এই বই।
Customers' review
Reviews
Be the first to review ""