x

Welcome Guest

Login or Register
0 0
Card image cap

Galpamala 4

Author - Narendranath Mitra

₹525 ₹700

25% off

Description

Author : Narendranath Mitra

Publisher : Ananda Publishers

Language : Bengali

Binding : HARDBOUND

Page Number : 448

ISBN : 9788172152826

Prices are subjected to change. We will inform you in such cases
Our Shipping Charges
  • Features
  • Reviews(0)
ছোটগল্প বাংলা সাহিত্যের গর্ব। বাংলা ছোটগল্পের গর্ব নরেন্দ্রনাথ মিত্র। আবু সয়ীদ আইয়ুব তাঁর একটি গল্পকে চিহ্নিত করেছিলেন "পৃথিবীর শ্রেষ্ঠ বড় গল্পের পর্যায়ে উন্নীত"-রূপে। সমকালীন ডাকসাইটে গল্পকার সন্তোষকুমার ঘোষ তাঁকে স্থান দেন "মপাসাঁ, ও' হেনরি, শেখভ কি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ আসনে।" বস্তুত, বাংলা ছোটগল্পে নরেন্দ্রনাথ মিত্রের আসনটি দীর্ঘকাল আগেই সুচিহ্নিত। লেখকজীবনের সূচনাকাল থেকেই তিনি স্বমহিম। পুরো চার দশক ধরে প্রায় পাঁচশো গল্প লিখেছেন তিনি। উপন্যাসের থেকেও গল্পগ্রন্থের সংখ্যা বেশি তাঁর। সমকালীন জীবন চিরকালীন হয়ে বিধৃত সেই সব গল্পে। নরেন্দ্রনাথের গল্পগ্রন্থগুলি, দুঃখের বিষয়, বহুকাল যাবৎ দুষ্প্রাপ্য ছিল। অথচ নিত্যই তাঁর বিভিন্ন গল্পের খোঁজ করেন গবেষক কি চিত্রপরিচালক কিংবা অনুরাগী পাঠক। তাঁদের সেই চাহিদার কথা ভেবেই নরেন্দ্রনাথের নানা মাপের পঞ্চাশটি করে গল্প নিয়ে প্রকাশিত হয়ে চলেছে, 'গল্পমালা'র একেকটি খণ্ড। এর আগে তিনটি খণ্ড বেরিয়েছে। এবারের এই চতুর্থ খণ্ডেও ধরা রইল প্রায়-হারিয়ে-যাওয়া অথচ অবিস্মরণীয় পঞ্চাশটি স্বভাবসিদ্ধ গল্প। যেসব গল্পের জন্যই গল্পকাররূপে নরেন্দ্রনাথের খ্যাতি এবং যার মধ্য দিয়েই তাঁর প্রভৃত মূল্যায়ন সম্ভবপর। এ-সংকলনের কোনও 'ভূমিকা' নেই। তার বদলে আছে নরেন্দ্রনাথেরই একটি রচনা 'নিজের কথা: সাহিত্যচর্চা বিষয়ে তাঁর ব্যক্তিগত মনোভাবের কথা। প্রথম তিনটি খণ্ডের মতো এ-খণ্ডের গল্পগুলিও রচনাকালের ক্রম-অনুসারে বিন্যস্ত। প্রতিটি গল্পের শেষে রচনাকালের উল্লেখ রয়েছে। আর রয়েছে অন্তর্ভুক্ত গল্পাবলির পত্র-পত্রিকায় প্রথম প্রকাশের নির্দেশিকা। সম্পাদক অভিজিৎ মিত্রের নিবেদন-এর মধ্যেও লিপিবদ্ধ সংকলিত গল্পাবলি সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য।

Customers' review

5 Star
0%
50
4 Star
0%
50
3 Star
0%
50
2 Star
0%
50
1 Star
0%
50

Reviews

Be the first to review ""