প্রমথনাথ বিশীর জন্ম ১১ জুন ১৯০১, বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার জোয়াড়ি গ্রামে। ১৯১০-এ শিক্ষালাভের জন্য শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমে আসেন। ছাত্রজীবন কেটেছে রবীন্দ্রনাথের সস্নেহ সান্নিধ্যে। ১৯২১-এ বিশ্বভারতীর প্রতিষ্ঠা। প্রথম দু'জন ছাত্রের একজন প্রমথনাথ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ, প্রথম শ্রেণিতে প্রথম (১৯৩২)। রামতনু লাহিড়ী বৃত্তি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা (১৯৩৩-৩৬)। 'আনন্দবাজার পত্রিকা'র সম্পাদকীয় বিভাগে যোগদান (১ জানুয়ারি ১৯৪৬)। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান ১৯৫০-এ। কাব্য, উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রবন্ধের স্রষ্টা। বহুবিধ সম্মানে ভূষিত। পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরোজিনী বসু স্বর্ণপদক (১৯৫৮), রবীন্দ্র পুরস্কার (১৯৬০), আনন্দবাজার পত্রিকা'র তরফে প্রফুল্লকুমার সরকার স্মৃতি পুরস্কার (১৯৬১), ভারত সরকারের 'পদ্মশ্রী' উপাধি (১৯৭১), গান্ধী মেমোরিয়াল কমিটির পুরস্কার (১৯৭৫), শরৎ-সমিতির শরৎ পুরস্কার (১৯৮১), পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার (১৯৮৩), কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক (১৯৮৩)। প্রয়াণ: ১০ মে ১৯৮৫।
Customers' review
Reviews
Be the first to review ""