বাণী বসুর এই আদ্যন্ত টানটান উপন্যাসের মুখ্য চরিত্র এক সফল পুরুষ, বিজু রায়। দ্বিতীয়বার বি-কম পরীক্ষায় বসার আগে বাড়ি থেকে একদা পালিয়ে গিয়েছিল দিশেহারা যে-তরুণ, সে-ই এখন কৃতী ব্যবসায়ী বি.বি. রায়, নানামুখী ব্যবসায় ফুলে-ফেঁপে ওঠা বিরাট 'রায় ইন্ডাস্ট্রিজ'-এর একচ্ছত্র মালিক। সল্টলেকে তাঁর বিশাল বাড়ি যেন বাড়ি নয়, এক শিল্পদ্রব্য। হাই সোসাসাইটির কেতায় গা-ভাসানো আধুনিকা স্ত্রী, ঝকঝকে ছেলে আর মেয়ে। তবু বিজু রায় হঠাৎই একদিন নিঃশব্দে, সব-কিছু পিছনে রেখে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন। জাতিস্মরের যেমন হঠাৎ পূর্বজন্মের কথা মনে পড়লে এ-জন্মের সব-কিছু ফিকে হয়ে যায়, তেমনই কোনও কথা মনে পড়ে গেল তাঁর। কী সেই কথা? কোথায় গেলেন বিজু রায়? মর্মস্পর্শী এক কাহিনিতে তারই উত্তর।
Customers' review
Reviews
Be the first to review ""